২ হাজার পরিবারের পাশে হাবিব হাসান

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সহ-সভাপতি হাবিব হাসান মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্তস্হাপন করেছেন। তিনি ঢাকা ডিএনসিসি’র কয়েকটি ওয়ার্ডে সম্পূর্ণ নিজ অর্থায়নে গরীব অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করে নিজ মনুষ্যত্বের পরিচয় দিয়ে আবারো প্রমাণ করলেন, মানুষের ভালবাসা তার একমাত্র চাওয়া ও পাওয়া।

শুক্রবার ৫২নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস হতে ২০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। আর দায়িত্ব দেন ৫২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফরিদ আহমেদের নিকট। ফরিদ আহমেদ তার নিয়োজিত জনবলের মাধ্যমে এই ত্রাণ গরীব অসহায় মানুষের বাসায় পৌঁছিয়ে দেন। এ সময় তিনি বলেন “আমাদের সকলের প্রিয় নেতা হাবিব হাসান সাহেবের প্রেরিত ত্রাণ বিতরণ সবার জন্য উন্মুক্ত। তিনি ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪নং ওয়ার্ডে বিতরণ করে যাচ্ছেন ত্রাণ- যা তার মনুষ্যত্বের প্রতীক হিসেবে প্রতীয়মান প্রতিটি অসহায় পরিবারের মাঝে।

হাবিব হাসান বলেন, “এখনো এলাকায় অনেক গরীব, অসহায়, দুস্থ মানুষ আছে। আমাদেরসকলের উচিত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। শুধু ভোটের রাজনীতি নয়, ভোটার আইডি কার্ড দেখে নয়- প্রত্যেক দুস্থমানুষকে সাহায্য করা উচিত।”

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর