পাকুন্দিয়া করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামে করোনার উপসর্গ নিয়ে ( ৬০) বয়সে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে নিজ বাড়িতে মারা যান । খবর পেয়ে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ।

জানা গেছে, ওই ব্যক্তি কয়েক দিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। তথ্য গোপন করে তিনি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে সেবন করছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায় । সন্ধ্যার পর থেকে তার অবস্থার দ্রুত অবণতি ঘটে এবং রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয় ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: হাসিবুর সাত্তার জানান, মারা যাওয়ার পর করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর