বরগুনায় করোনা আক্রান্ত একজন সাংবাদিক

এবার বরগুনায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন সাংবাদিক। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

আক্রান্ত এই সাংবাদিক বরগুনার একটি উপজেলা প্রেসক্লাবের সভাপতি। বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছেন, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত ১৪ এপ্রিল এই সাংবাদিকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

এরপর নমুনা পরীক্ষা নীরিক্ষা শেষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তার রিপোর্ট আসে। রিপোর্টে তাঁকে করোনা ভাইরাসে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়। আক্রান্ত এই সাংবাদিক বর্তমানে নিজ বাসায় রয়েছেন।

এ নিয়ে বরগুনায় এখন পর্যন্ত মোট পাঁচজন করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন। আর বাকি তিনজন বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান জানান, করোনা ভাইরাসে সংক্রমিত এই সাংবাদিক এখন তার বাসায় আছেন।এখন পর্যন্ত তিনি সুস্থ এবং স্বাভাবিক আছেন। তার বর্তমান স্বাস্থ্যগত অবস্থার অবনতি না হলে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর