মুন্সীগঞ্জের সিরাজদিখানে লতব্দী ইউনিয়নে অসহায় হতদরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ করা করেছে। করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের মানুষ যখন ঘড়ে বন্দি সে মুহূর্তে সরকারের নির্দেশে উপজেলা প্রশাসনের ত্বত্তাবধানে উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২ দিনে ৫০০ পরিবারকে সরকারি এই ত্রাণ দেয়া হয়।
করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তায় জি,আর চাল উপ-বরাদ্দ হিসেবে উপজেলা প্রশাসন, সিরাজদিখান, মুন্সীগঞ্জ হতে প্রাপ্ত ৫ মেট্রিক টন চাল লতব্দী ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দ প্রদান করা হয়। উক্ত বরাদ্দকৃত চাল ১৫ এপ্রিল ৩০০ জন এবং ১৬ এপ্রিল ২০০ জন অসহায় ও দুস্ত মানুষের মধ্যে ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন মনিটরিং কমিটির আহবায়ক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন, এছাড়া আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্যবৃন্দ। চাল বিতরণকালে সামাজিক দুরত্ব বজায় রাখা হয়।
বার্তা বাজার/এম.সি