লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে, এরমধ্যে রামগঞ্জ- ১৩, কমলনগর-৩ এবং সদরে-১জন। এ নিয়ে লক্ষ্মীপুরে মোট ১৯ জন করোনায় আক্রান্ত হয়। এর আগে গত ১২ এপ্রিল রামগতি ও রামগঞ্জে ২জন করোনায় আক্রান্ত হয়। লক্ষ্মীপুরে দ্বিতীয় ধাপে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যা এটি। গতকাল ১৬ এপ্রিল রাত পৌনে ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফার।
এ পর্যন্ত ৩৯১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। তন্মধ্যে ২০৮ জনের রেজাল্ট আসছে। এবং বাকী ১৮৩ জনের রেজাল্ট পেন্ডিং আছে। এদের ১৯ জনের রেজাল্ট পজেটিভ। বাকী ১৮৯ জনের রেজাল্ট নেগেটিভ।
বার্তা বাজার/এম.সি