চিকিৎসকদের বাসা ছাড়তে বললে ব্যবস্থা নেবে সিএমপি

করোনা যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছেড়ে দিতে বললেই কঠোর ব্যবস্থা নেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সিএমপির এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। জাতির এই দুর্দিনে সম্মানিত চিকিৎসকগণকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।

কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু বাড়িওয়ালা চিকিৎসক ও চিকিৎসা কর্মীগণকে বাসা ভাড়া দিতে অসহযোগিতা করছেন। এমনকি বাসা ছেড়ে দেয়ার জন্যও চাপ দিচ্ছেন, যা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।

কোনো বাড়িওয়ালা এরূপ আচরণ করলে সাথে সাথে সিএমপির হটলাইনে ফোন করে জানাতে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে সিএমপির প্রেসবিজ্ঞপ্তিতে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর