করোনা পরীক্ষার জন্য আরও ১৯২০ কিট উপমন্ত্রীর গাড়িতে করে চট্টগ্রামের ফৌজদারহাটে বিআইটিআইডিতে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বিআইটিআইডিতে পৌঁছায় কিটগুলো।
এর আগে বিকেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নিজে স্বাস্থ্য অধিদফতর থেকে কিটগুলো রি-এজেন্টসহ গ্রহণ করেন। এরপর উপমন্ত্রী তার নিজের গাড়িতে সেগুলো চট্টগ্রামে পাঠান।
উপমন্ত্রী জানান, আগে চট্টগ্রামে ৯৬০টি কিট পাঠানো হয়েছিল। কিন্তু রি-এজেন্ট না থাকায় তা ব্যবহারে সমস্যা দেখা দেয়। এখন নতুন করে ১৯২০ কিট রি-এজেন্টসহ পাঠানো হয়েছে।
বিআইটিআইডির সহযোগী অধ্যাপক শাকিল আহমেদ জানান, যা কিট ছিল তা দিয়ে শুক্রবার পর্যন্ত চালানো যেত। এখন নতুন কিট এসে গেছে। আরও অনেক দিন যাবে।
বার্তাবাজার/এমকে