সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় ৭২৮ জন করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭২৮ জন সনাক্ত হয়েছে। যা এর আগের একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ডের প্রায় দ্বিগুণ।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, বৃহস্পতিবার শনাক্ত হওয়া করোনা রোগীদের প্রায় ৯০ শতাংশই অভিবাসী ডরমিটরি সম্পর্কিত। গত ২৪ ঘণ্টায় এ ধরনের রোগী শনাক্ত হয়েছেন অন্তত ৬৫৪ জন।

গত বুধবার একদিনে সর্বোচ্চ ৪৪৭ জন রোগী শনাক্তের রেকর্ড গড়েছিল সিঙ্গাপুর। বৃহস্পতিবার সেই সংখ্যা থেকেও বহুদূর এগিয়ে গেছে তারা। দেশটিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪২৭ জন।

এদিন নতুন করে আর কেউ মারা যাননি। ফলে সেখানে করোনায় মৃতের সংখ্যা ১০ জনই রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর