করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ১ লাখ ৪৫ হাজার

মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৮২ হাজার ১৯৭ জন। অন্যদিকে আক্রান্ত হয়ে ১ লাখ ৪৫ হাজার ৫২১ জন মারা গেছেন। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ লাখ ৪৭ হাজার ২৯৫ জন।

বর্তমানে ভাইরাসটির উপস্থিতি রয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৩৮১ জনের শরীরে। এদের মধ্যে ১৪ লাখ ৩২ হাজার ৭৯৩ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৬ হাজার ৫৮৮ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটির আক্রমণে সবচেয়ে নাজুক অবস্থা যুক্তরাষ্ট্রের। সেখানে ৬ লাখ ৭৭ হাজার ৫৭০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সেখানে মারা গেছেন ৩৪ হাজার ৬১৭ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর