করোনায় সুস্থ ব্যক্তির প্লাজমা দিয়েই আক্রান্তের চিকিৎসা: ইতালি বিশেষজ্ঞ

প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে কাপঁছে গোটা বিশ্ব। এ ভাইরাসে মৃতের স্তূপ দেখেছেন ইতালি। আর তাঁদের অনেকেই মানসিক রোগাক্রান্ত। ভাইরাস হানায় যে কোনও সময় প্রাণ যেতে পারে।

এমন অবস্থায় ইতালিরই গবেষকরা করোনায় সুস্থ ব্যক্তির দেহ থেকে প্লাজমা টেনে আক্রান্তের দেহে প্রবেশ করিয়ে চিকিৎসার উপায় খুঁজছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি ইবোলা ভাইরাস হামলার সময়ে ব্যবহার হয়েছিল।

গবেষকরা বলছেন, করোনাভাইরাস পজিটিভ ব্যক্তি সুস্থ তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। এমন অ্যান্টিবডি তার রক্তেই থেকে যায়। করোনায় থেকে সুস্থ হওয়া কারও রক্তে এমন ধরনের অ্যান্টিবডি প্রচুর পরিমাণে পাওয়া তারই রক্ত থেকে প্লাজমা বের করে নিতে হবে। এই অ্যান্টিবডি প্লাজমা কোনও সংক্রমিত ব্যক্তির শরীরে ঢুকিয়ে দিলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তিনিও করোনার সঙ্গে আরও জোরালো লড়াই করতে পারবেন। হয়তবা বেঁচেও যাবেন।

ইতালির ভাইরাস বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কপোনার ব্যাপক সংক্রমণ ও ভয়াবহতা থেকে ভালো কিছু পাওয়ার আশা দেখছি। আমাদের দেশে আক্রান্তের সংখ্যা যেমন বেশি ছিল, তা থেকে আমরা একটি সুবিধাও পাচ্ছি। সেটি হচ্ছে, সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও বেশি। রক্তদাতাও অনেক পাওয়া যাবে। ফলে প্লাজমা নিয়ে পরীক্ষামূলক চিকিৎসা শুরু হচ্ছেইতালিতে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর