করোনা প্রতিরোধে পুলিশের দায়িত্বে নিউজিল্যান্ডের ক্রিকেটার

করোনা মোকাবিলায় বিভিন্নভাবে এগিয়ে আসছেন দেশের ক্রিকেটাররা। তবে বসে নেই বাহিরের দেশের ক্রিকেটাররাও। কঠিন এই সময়ে ভিন্ন ভাবে মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন নিউজিল্যান্ড নারী দলের ব্যাটার কেটি পারকিন্স।

পুলিশ হিসাবে দায়িও পালনে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ২০১৩ সালেই অর্জন করেছিলেন কেটি পারকিন্স। ২০১৮ সালে চোটের কারণে নিউজিল্যান্ড জাতীয় নারী দল থেকে বাদ পড়ার পর পুলিশ হিসাবে পূর্ণকালীন কাজ শুরু করেন।

সেই কাজে ছেদ পড়ে গেলবছর। পুনরায় দলে জায়গা ফিরে পান তিনি, খেলেছেন কিছুদিন আগে শেষ হওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

করোনা ভাইরাসের কারণে নিউজিল্যান্ডে চলছে লকডাউন। পারকিন্সের শহর অকল্যান্ডও এর বাইরে নয়। অকল্যান্ডের ম্যাঙ্গেরে স্ট্রিটসে টহল পুলিশ হিসাবে কাজ করছেন তিনি।

এই ব্যাপারে অকল্যান্ড ভিত্তিক গণমাধ্যম ওয়ান নিউজকে কেটি পারকিন্স বলেন, ‘ক্রিকেট মাঠে হোয়াইট ফার্ন পরা আমার কাছে সবসময়ই স্বপ্নের মতো ছিল। তবে এই সময়ে এই পোশাক (পুলিশের) পরে নিজের সম্প্রদায়ের মানুষের কাজে আসাটা আমার কাছে অনেক গুরুত্ব রাখে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর