বগুড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত

বগুড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। জানা গেছে, আক্রান্ত ব্যক্তি একজন পুলিশ সদস্য। তিনি বাড়ি জেলার আদমদীঘির নশরতপুর গ্রামের আহসান হাবিব। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তে কর্মরত।

তিনি ফেব্রুয়ারী মাসে ডিএমপিতে যোগ দেন। এর আগে জামালপুরে র‌্যাবে কর্মরত ছিলেন। মোহাম্মাদ আলী হাসপাতালের আরএমও ডাঃ শফিক আমিন কাজল জানান, চলতি মাসের ১০ এপ্রিল তিনি ছুটিতে গ্ৰামের বাড়িতে আসেন।

১৩ এপ্রিল সর্দি কাশির জন্য ঔষধ নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এসময় তার নমুনা সংগ্রহ করা হয়। পরে ১৫ এপ্রিল তার নমুনা রাজশাহীতে পাঠানো হলে ১৬ এপ্রিল পরীক্ষার রিপোর্টে‌ করোনা পজিটিভ আসে।‌

এখবর জানার পর পরই আক্রান্ত ব্যক্তি কে মোহাম্মদ আলী হাসপাতালের আইসলোশন ইউনিটে নেয়া হয়েছে। এ ঘটনায় পুরো আদমদিঘী উপজেলা লকডাউন ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, এর আগে জেলার মহাস্থানে ফেলে যাওয়া রংপুরের এক বৃদ্ধের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর