গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ জন স্টাফসহ উপজেলায় নতুন করে মোট ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত কাপাসিয়া উপজেলায় ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কাপাসিয়া উপজেলায় করোনাভাইরাসে শনাক্ত হওয়া ১৮ জন। যার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব স্টাফই ১৩ জন। এদের মাঝে ৩ জন নার্স, ১ জন স্টোরকিপার, ১ জন হিসাবরক্ষক, বাকি ৮ জন জরুরি বিভাগ ও মাঠপর্যায়ের কর্মচারী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবদুস সালাম জানান, তাদের নিজেদের এই মুহূর্তে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস