দৈনিক সংগ্রাম অফিস লকডাউন

দৈনিক সংগ্রামের একজন রিপোর্টারের শরীরে করোনা পজিটিভ হওয়ায় রাজধানীর মগবাজারে অবস্থিত পত্রিকাটির কার্যালয় লকডাউন করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর রমনা থানা পুলিশের একটি টিম গিয়ে এ নির্দেশ দেয়।

দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন কামাল গণমাধ্যমকে জানান, মাগরিবের নামাজের পর বার্তা কক্ষে ঢুকতে গিয়ে দেখেন পুলিশ এসে লকডাউনের নির্দেশ দেয়। পরে অফিসের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী চলে যান। পত্রিকার প্রিন্ট ভার্সন আপাতত বন্ধ থাকবে। তবে অনলাইন সংস্করণ প্রচার হবে।

এদিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির বার্তা বিভাগ বৃহস্পতিবার সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে বার্তা বিভাগের দুইজন সাংবাদিকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে আগামী দুই সপ্তাহ বার্তা বিভাগ বন্ধ থাকবে। তবে অন্যান্য অনুষ্ঠান প্রচার হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর