খাদ্য সামগ্রী নিয়ে সেই গুচ্ছগ্রামে হাজির ইউএনও

দেশের চলমান করোনা পরিস্থিতিতে সহযোগিতা না পেয়ে দুর্ভোগে ছিলেন ফরিদপুরের আলফাডাঙ্গার গুচ্ছগ্রাম ও আশ্রায়ণ প্রকল্পের দেড়’শ পরিবার। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর খাদ্য সহয়তা পেলেন ওই পরিবারগুলো।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার টগরবন্ধ ইউনিয়নের চাপুলিয়া গুচ্ছগ্রাম ও আশ্রায়ণ প্রকল্পে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান। পরে তিনি ১৫৫টি হতদরিদ্র ছিন্নমূল পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সাবান, লবন ও আলু ভর্তি একটি ব্যাগ পৌঁছিয়ে দেন।

এর আগে ইউএনও বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গুচ্ছগ্রামের ২৫ টি পরিবারের মাঝে এ খাদ্য সহয়তা বিতরণ করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান জানান, ‘করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া গুচ্ছগ্রাম ও আশ্রায়ণ প্রকল্পের পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেই। আর যতদিন করোনার প্রভাবে মানুষ কর্মহীন থাকবে, ততদিন নিন্ম আয়ের মানুষকে খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর