আমেরিকায় ৪ সপ্তাহে চাকরি হারিয়েছে ২ কোটি ২০ লক্ষ মানুষ

প্রাণঘাতী করোনা ভাইরাস মানুষকে শুধু অসুস্থতার দিকেই ঠেলে দিচ্ছে তা নয়, এর জন্য বিশ্বজুড়ে তৈরি হচ্ছে নানা সমস্যা। ধাক্কা খাচ্ছে অর্থনীতি, কর্মহীন হচ্ছে বহু মানুষ। মার্কিন মুলুকে বেকারত্বের যে ছবিটা সামনে এসেছে তা রীতিমতো ভয়ের।

মাত্র চার সপ্তাহের আমেরিকায় চাকরি গিয়েছে ২২ মিলিয়ন বা ২ কোটি ২০ লক্ষ কর্মীর। অর্থনীতির ধাক্কা সামলাতে এইভাবে লাফিয়ে লাফিয়ে বেকারত্ব বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্য আমেরিকায় ৫.২ মিলিয়ন এমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে।

আমেরিকায় এভাবে পরিমাণ বেকারত্ব তৈরি হওয়ার ঘটনা এই প্রথম। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া বাকি সব কিছু ব্যবসায়ী কার্যত থমকে গিয়েছে। সবথেকে বেশি মানুষ চাকরি হারিয়েছেন মিশিগানে। এরপরই রয়েছে ক্যালিফোর্নিয়া পেনসিলভানিয়া।

বিশ্বের সবথেকে ক্ষমতাশালী দেশ হিসেবেই আমেরিকার নাম উল্লেখ করা হয়েছে বরাবর। আর সেই আমেরিকাই এবার বড়সড় বিপর্যয়ের মুখে। এর আগে জঙ্গি ৯/১১ জঙ্গি হামলায় আমেরিকাকে ভেঙে পড়তে দেখেছিল বিশ্ব। আর এবার তাকেও ছাপিয়ে গিয়েছে মৃতের সংখ্যা।

আর এই পরিস্থিতিতে আমেরিকার ৫০টি স্টেটেই ‘বিপর্যয়’ ঘোষণা করা হয়েছে। আমেরিকার ইতিহাসে প্রথমবার কোনও প্রেসিডেন্ট একসঙ্গে ৫০টি স্টেটে বিপর্যয় ঘোষণা করেছে। ডোনাল্ড ট্রাম্প নিজেও ট্যুইট করে জানিয়েছে যে এমন ঘটনা আমেরিকার ইতিহাসে প্রথম। একইসঙ্গে তিনি বলেছেন, ‘অদৃশভ শত্রুর বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতবই।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর