ঘটনাস্থলেই বিতরণ করা হলো উদ্ধার হওয়া ১২ বস্তা চাল

সরকারী ১২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে বরগুনার তালতলী উপজেলায় বশির নামের এক ব্যক্তির বাড়ি থেকে। পরে উদ্ধাকৃত চাল ঘটনাস্থানেই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা ও ওসি কামরুজ্জামান মিয়া ঘটনাস্থলে গিয়ে সরকারী চাল উদ্ধার করেন। পরে তাৎক্ষণিক স্থানীয় ছলেমান সরদার ও তার আপন ভাই ইব্রাহিম সরদার, চাচাতো ভাই জুয়েল সরদার তাদের ভিজিডি চাল বলে দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা যায় মহিলা বিষায়ক অধিদপ্তরের নিয়মিত খাদ্য সহায়তা ভিজিডির চাল চলতি মাসের ৮ তারিখ বিতরণ করা হয়। এর সাতদিন পর উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের কড়ইতলা গ্রামের মো. বশিরের বাড়িতে সরকারী ১২ বস্তা চাল আছে এমন খবর পেয়ে স্থানীয়রা চাল আটক করে প্রশাসনকে খবর দেয়।

স্থানীয়রা আরো বলেন, সরকারী চাল বশিরের বাড়িতে কেন রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার যাদেরকে চালগুলো বিতরণ করলেন তাদের বাড়ি অভিযুক্ত বশিরের বাড়ি পাশাপাশি। এই চালগুলো বশিরের বাড়িতে কেন রাখা হল। কোন উদ্দেশ্য রাখলো।

তাদের দাবি সুষ্ঠু তদন্ত করলে আসল চাল চোর বেড়িয়ে আসবে। তারা আরো বলেন যে খানে এই ভিজিডি চাল দুস্থ ও গরিবদের পাওয়ার কথা থাকলেও এখানে সচ্ছল আপন দুই ভাই ও চাচাতো ভাইকে ভিজিডি কার্ডের নাম দিয়েছে ইউপি চেয়ারম্যান।

পচাকোড়ালীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন সরদার বলেন, আমরা স্থানীয়দের সাথে নিয়ে বশিরের বাড়ি থেকে ৯ বস্তা সরকারী চাল আটক করে প্রশাসনকে খবর দেয়।

উপজেলা নির্বাহী অফিসার,ওসি ঘটনাস্থালে এসে চাল উদ্ধার করেন। পরে চাল চোরদের বাচাতে স্থানীয় সলেমান, ইব্রাহিম ও জুয়েল চাল দাবি করলে কোনো প্রকার যাচাই বাচাই না করে তাদেরকে চালগুলো দিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা বলেন, দুর্যোগকালীন ত্রানের চাল আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি মহিলা বিষায়ক অধিদপ্তরের ভিজিডি নিয়মিত ত্রানের ১২ বস্তা (৩৬০ কেজি) চাল উদ্ধার করা হয়। পরে তিনটি ভিজিডি কার্ডে চাল দাবি করলে তাদের মাঝে ঘটনাস্থানেই বিতরণ করা হয়। আর ওই তিনটি কার্ড জব্দ করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর