ঢাকা ছাড়লেন ২৯০ অস্ট্রেলিয়ান

ঢাকা ছেড়েছে ২৯০ জন অস্ট্রেলিয়ার নাগরিক। শ্রীলঙ্কান একটি নন সিডিউল কমার্শিয়াল ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে উদ্দেশে ছেড়ে গেছেন।

বৃহস্পতিবার(১৬ এপ্রিল) সন্ধ্যায় এ ফ্লাইট অস্ট্রেলিয়ার মেলবোর্নে উদ্দেশে ছেড়ে যায়।

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় জানানো হয়, ২৯০ জন অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে অস্ট্রেলিয়ায় ফিরতে সাহায্য করে। আজ সন্ধ্যায় তারা ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

বাংলাদেশ ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ানদের বিদায় জানাতে শাহজালাল বিমানবন্দরে গিয়েছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরমি ব্রুয়ার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর