যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী ৫নং পুটখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান—মাষ্টার হাদিউজ্জামানের উপর ফক্কু নাসিরের সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনায় বেনাপোল পোর্ট থানায় অভিযোগ ও তীব্রনিন্দা এবং ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে পুটখালী গ্রামবাসী।
গত ১৩ এপ্রিল সোমবার পুটখালী’র ফক্কা নাসির(বর্তমানে বহিরাগত) তার বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে চেয়ারম্যান—মাষ্টার হাদিউজ্জামানের উপর অতর্কীতে সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় চেয়ারম্যান হাদীউজ্জামান মারাত্মক জখম ও লাঞ্চিত হন। অপমানজনীত এমন কর্মকান্ডে ঐ সময় গ্রামবাসীরা ঘটনা স্থলে ছুটে যায় এবং চেয়ারম্যান কে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে। পরে চেয়ারম্যান নিজে থানায় গিয়ে সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
ঘটনাটির সত্যতা জানতে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, চেয়ারম্যান নিজে থানায় এসে অভিযোগ দায়ের করেন। আমরা সুষ্ঠ তদন্তের ব্যবস্থা গ্রহন করে দোষী ব্যাক্তীদের আইনের আওতায় আনা হবে।
ভিডিও….