দেলদুয়ারে হট লাইনে ফোন পেয়ে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও

টাঙ্গাইলের দেলদুয়ারে হট লাইনে ফোন পেয়ে বৃহষ্পতিবার উপজেলার লাউহাটি ইউনিয়নের প্রায় ৮৩ জন কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মাহমুদা আক্তার।

এছাড়া একই ইউনিয়নের আবাসন ও আশ্রয়ণ কেন্দ্রে ৯০ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলো সহকারী কমিমনার (ভূমি) রোজলিন শহিদ চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গনমান্য ব্যক্তিবর্গ।

এর আগে উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় ত্রাণ সামগ্রী সহ যে কোন সহযোগিতার জন্য হট লাইন সেবা চালু করা হয়। হট লাইন সেবা মনিটরিং করেন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

করোনা ভাইরাস প্রার্দুভাবের কারনে অনেকে বিভিন্ন সমস্যায় থাকতে পারেন সে কারনে উপজেলার হট লাইন নাম্বারে ফোন করে জানাতে পারলেই সেবা পৌঁছে দেন ইউএনও। উপজেলায় এ সেবা অব্যাহত রয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর