চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনভাইরাস বিশ্বব্যপী আতঙ্ক সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও এ ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ৫১৮ জন রোগী। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৮০ জনে।
প্রাণঘাতী এ ভাইরাসে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে। দেশটিতে করোনা থেকে মোট সুস্থ হয়েছে ৯৯০ জন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় সৌদির ২য় বৃহত্তম শহর বন্দরনগরী জেদ্দায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এরপরের অবস্থানেই রয়েছে রাজধানী রিয়াদ। স্থানীয়দের চেয়ে তুলনামূলক প্রবাসীদের করোনা আক্রান্তের সংখ্যা বেশি, যা প্রায় ৭০-৮০ শতাংশ।
বার্তা বাজার / ডাব্লিও.এস