টাঙ্গাইলের দেলদুয়ারে বৃহষ্পতিবার পর্যন্ত করোনা ভাইরাস (কভিড-১৯) সন্দেহে ২১ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে ১১ জন ব্যক্তির পরিক্ষার ফলাফল করোনা ভাইরাস (কভিড-১৯) নেগেটিভ এসেছে ।
দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় করোনা ভাইরাস (কভিড-১৯) সন্দেহে ২১ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের ১১ জনের ফলাফল পাওয়া গেছে নেগেটিভ। বাকী ১০ জনের ফলাফল এখনো আসেনি।
এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.মিনহাজ উদ্দিন মিয়া বলেন, বৃহষ্পতিবার পর্যন্ত ২১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের ১১ জনের করোনা ভাইরাস (কভিড-১৯) নেগেটিভ পাওয়া গেছে। বাকী ১০ জনের ফলাফল হাতে পাওয়া যায়নি।
কেএ/বার্তাবাজার