ঝুঁকিপূর্ণ জেলা ফেরত দেলদুয়ারে হোম কোয়ারেন্টাইনে ৭৫ জন

করোনা ভাইরাস (কভিড-১৯) ঝুঁকিপূর্ন জেলা হতে ফেরত টাঙ্গাইলের দেলদুয়ারে ৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। জানা গেছে, নারয়নগঞ্জ ও ঢাকা জেলার মতো কভিড-১৯ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে রাতের আঁধারে বিভিন্ন মালবাহী পরিবহন যোগে দেলদুয়ার উপজেলায় ফেরত আসেন তারা।

এভাবে ঝুঁকিপূর্ন জেলা হতে দেলদুয়ার উপজেলায় ফেরত আসায় সংশ্লিষ্ট এলাকাবাসীর মধ্যে করোনা ভাইরাস(কভিড-১৯) ঝুঁকি আতঙ্ক বিরাজ করছে। এতে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য বিভাগ ঝুঁকিপূর্ন জেলা হতে ফেরত ব্যক্তিদের তালিকা করে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছেন।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় করোনা ভাইরাস (কভিড-১৯) ঝুঁকিপূর্ন জেলা হতে ফেরত ৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছেন, উপজেলার আটিয়া ইউনিয়নে ৩৫ জন,ফাজিলহাটি ইউনিয়নে ১৩ জন,লাউহাটি ইউনিয়নে ১৩ জন, পাথরাইল ইউনিয়নে ৮ জন, ডুবাইল ইউনিয়নে ৫ জন, দেউলি ইউনিয়নে ১ জন।

এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, করোনা ভাইরাস (কভিড-১৯) ঝুঁকিপূর্ন জেলা ফেরত ৭৫ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে না মানলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর