১০০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন পারভেজ মল্লিক

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত অসহায় ১০০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পক্ষে খুলনার তেরখাদা উপজেলা পরিষদ এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে এ সহায়তা দেন তেরখাদা থানা বিএনপি।

ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, তেরখাদা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মো. রবিউল হোসেন, সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, সহ-সভাপতি মো. মান্নান সরদার সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর