প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় পুরো দেশ লকডাউন। লকডাউনে কর্মহীন হয়ে পড়া প্রায় ২০০ পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী গণস্বাস্থ্য ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের ত্রাণ সহায়তার ফান্ড থেকে বিভিন্ন এলাকায় কর্মহীন, অসহায় দিনমজুর, খেটে-খাওয়া ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, সাবান, আটা, তেল, যাতে করে প্রায় একটি পরিবার কমপক্ষে ১৫ দিন চলতে পারে।
দক্ষিণ যাত্রাবাড়ী, বিবির বাগিচা ও মীর হাজীরবাগ এলাকায় এই কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মুহাম্মদ উল্লাহ মধু, সানজিদ রহমান শুভ, রিয়াদ হোসেন, হানিফ ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বার্তা বাজার / ডাব্লিও.এস