ঘাটাইলে সেই আদিবাসী আট পরিবার পেলেন খাদ্য সহায়তা

টাঙ্গাইল ঘাটাইল উপজেলা সংগ্রামপুর ইউনিয়নের ফবিরচালা দোপা পাড়া গ্রামে আদিবাসীদের কেউ খোজ নেয়না শিরোনামে বিভিন্ন প্রিন্ট এবং অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

বৃহস্পতিবার বিকালে অসহায় আট পরিবারের বাড়িতে গিয়ে ত্রান পৌছে দেন স্রংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া ,উপজেলা প্রকপ্ল ব্স্তাবায়ন কর্মকর্তা(পিআইও) এনামুল হক,সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক, রকিুবল হাসান মাষ্টার ইউপি সদস্য মোঃ ফরমান আলী ।

এ বিষয়ে সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান জানায় আমরা সবার লিস্ট করেছি যাদের বেশী প্রয়োজন তাদের কে আগে দিয়েছি অন্যান্যদের ইউনিয়ন পরিষদ থেকে পর্যায়ক্রমে দেওয়া হবে।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার জানায় আমার কাছে যাদের নামের লিস্ট আছে তাদের কে দিতে বলেছি বাকিদের কে পর্যায়ক্রমে দেওয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর