কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শুরু হয়েছে অভ্যন্তরীন গম সংগ্রহ ২০২০। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে উলিপুর খাদ্য গুদামে সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে গম সংগ্রহের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলায় অভ্যন্তরীন গম সংগ্রহ ২০২০ এ ১ হাজার দুইশত ৪২ মেঃ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এরমধ্যে উলিপুর উপজেলায় ৯৩ মেঃ টন গম সংগ্রহ করা হবে। যা ৩০ জুন পর্যন্ত চলবে।
সরকারি ভাবে প্রতি কেজি গমের মূল্য ২৮ টাকা নির্ধারন করা হয়েছে। একজন কৃষকের কাছ থেকে সর্বনিম্ন ১শ ৫০ কেজি থেকে সর্বোচ্চ ৩ মেঃ টন গম সংগ্রহ করা যাবে। প্রথম দিন কৃষক আব্দুর রহমানের কাছে ৫শ কেজি গম ক্রয় করা হয়। কৃষকের সরবরাহকৃত গম ডাব্লিউকিউএসসি দ্বারা সরাসরি কৃষকের ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে বলেও খাদ্য অফিস নিশ্চিত করেন ।
গম সংগ্রহের প্রথম দিন এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হেমন্ত কুমার বর্মন, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোখলেছুর রহমান, ত্রান সম্পাদক মনজুরুল সরদার বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কৃষক মাহফুজার রহমান বুলেট প্রমুখ।
কেএ/বার্তাবাজার