ময়মনসিংহে নিম্ন আয়ের মানুষের পাশে তরুণরা

করোনার প্রভাবে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পরেছে নিম্ন আয়ের মানুষ। আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় কষ্টে দিন কাটছে তাদের। এমন অবস্থায় সরকারি সহায়তার পাশাপাশি এগিয়ে এসেছে অনেক ব্যাক্তি উদ্যোগ বা সংগঠন।

ময়মনসিংহের ত্রিশালে কর্মহীন হয়ে পরা নিম্ন আয়ের মানুষদের পাশে দাড়িয়েছে একদল তরুণদের সংগঠন সোস্যাল ডেভেলপমেন্ট চ্যারিটেবল ট্রাস্ট।

বুধবার রাতে উপজেলার সম্মুখ বইলরে সংকটগ্রস্ত ৫৩ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী পৌছে দেন সংগঠনের সদস্যরা। খাবার সহায়তা হিসেবে ৩ কেজি চাল, ২ কেজি আটা, আধা কেজি ডাল, ১ কেজি আলু। সেই সাথে ১টি করে সাবান দেয়া হয়েছে।

সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন শাহানশা জানান, বৃত্তবানদের সহযোগীতায় দুর্যোগ কালীন সময়ে সংকটগ্রস্থ মানুষদের জন্য আমাদের এ ক্ষুদ্র উপহার। তরুনদের সংগঠন সোস্যাল ডেভেলপমেন্ট চ্যারিটেবল ট্রাস্টের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের সাংগঠনিক নিয়মানুযায়ী উপহার প্রাপ্ত সংকট গ্রস্থ ব্যক্তির নাম ও ছবি প্রকাশ্যে নিষেধাজ্ঞা রয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর