টেকনাফে উদ্ধার হওয়া ৩৯৬ জন রোহিঙ্গা কোয়ারেন্টিনে

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া উপকূল হতে উদ্ধার হওয়া ৩শ ৯৬জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের টেকনাফের ২টি ট্রানজিট পয়েন্টে ১৪দিনের হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উদ্ধারকৃত ৩শ ৯৬জন রোহিঙ্গা নারী- পুরুষ ও শিশুদের ইউএনএইচসিআরের নিকট আনুষ্টানিক ভাবে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চত করেছেন কোষ্টগার্ড টেকনাফ ষ্টেশন কমান্ডার সোহেল রানা।

এস রোহিঙ্গাদের বরইতলী ট্রানজিট ঘাট এবং নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে প্রায় ৪শ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু নিয়ে একটি জাহাজ বাহারছড়া জাহাজপুরা সমুদ্র সৈকতে ভিড়ে। খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড ও বিজিবি সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখে এবং ভোরে তাদের টেকনাফ পৌরসভার ট্রানজিট ঘাটে আনা হয়। সেখান থেকে তাদের রোহিঙ্গা শিবিরে কর্মরত ইউএনএইচসিআর নিকট হস্তান্তর করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর