আইসিইউতে আল্লামা শফী

দেশের শীর্ষ আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে আইসিইউতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে রাজধানীর আসগর আলী হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।

আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানী তার বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আনাস মাদানী জানান, আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হলেও লাঞ্চে ইনফেকশন ধরা পড়েছে। ফলে বৃহস্পতিবার দুপুরে তাকে আইসিইউতে নেয়া হয়।

তিনি বলেন, গত মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক ডা. মতিউর রহমানের অধীনে অভিজ্ঞ ডাক্তারদের মেডিকেল বোর্ডের মাধ্যমে তার চিকিৎসা চলছে।

এর আগে গত ১১ এপ্রিল বিকালে বমি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যা নিয়ে আল্লামা আহমদ শফী চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর