উপসর্গ ছাড়াই মুন্সীগঞ্জে এক নারী করোনা আক্রান্ত

মুন্সীগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ (জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট) ছাড়াই এক নারীর শরীরে করোনাভাইরাস পজিটিভ হয়েছে। ওই নারী জেলার লৌহজং উপজেলার বাসিন্দা। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জে বেড়াতে গিয়েছিলেন।

নারায়ণগঞ্জে বেড়াতে যাওয়ায় ওই নারীকে সন্দেহজনক হিসেবে টেস্ট করানো হলে আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে তার করোনা পজিটিভ হয়।

লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে আইইডিসিআরের পাওয়া রিপোর্টে ওই নারীর করোনা পজিটিভ ধরা পড়েছে। তার শরীরে কোনো প্রকার করোনার উপসর্গ ছিল না। কিন্তু তিনি গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে ঘুরে এসেছিলেন। যেহেতু নারায়ণগঞ্জ করোনা সংক্রমণের ‘হটস্পট’, সেজন্য তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান বলেন, আক্রান্ত ওই নারীকে আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে ওই অন্বেষণ পল্লী লকডাউন করে দেয়া হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর