ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামীর জবানবন্দি

ফেনীর পৌরসভার বারাহীপুরে ফেসবুক লাইভে স্ত্রীকে জবাই করে হত্যার অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্বামী ওবায়দুল হক টুটুল ভুঁইয়া।

আজ বৃহস্পতিবার(১৬ এপ্রিল) দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পাল জবানবন্দি রেকর্ড করেন।

বাদীপক্ষের আইনজীবী এম. শাহজাহান সাজু জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জবানবন্দিতে বলেছেন টুটুল।

তিনি আরো জানান, এ ঘটনায় বুধবার রাতে ফেনী মডেল থানায় মামলা করেছেন নিহত তাহমিনা আক্তারের বাবা সাহাব উদ্দিন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও টুটুলের মোবাইল উদ্ধার করেছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর