নরসিংদীতে ভয়াবহ রুপ নিচ্ছে প্রাণঘাতী করোনা, একদিনেই আক্রান্ত ১৮

নরসিংদীতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নতুন করে জেলায় আও ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নরসিংদীতে মোট আক্রান্তের সংখ্যা ৬১ জন।

নতুন আক্রান্ত ১৮ জন রোগীর মধ্যে সদর উপজেলার ১৩ ও রায়পুরা উপজেলার ৫ জন রয়েছেন।

নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস ও জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করে জানান, ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে ১৮ জন শনাক্ত হন। এ নিয়ে নরসিংদী জেলায় ডাক্তার ও সংবাদকর্মীসহ ৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

জেলায় করোনা আক্রান্তদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা কোভিড-১৯ হাসপাতালে স্থাপিত আইসোলেশনে রাখা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর