টুপির কারখানা থেকে মজুদ করা ১৫০ মণ পেঁয়াজ উদ্ধার

মুন্সীগঞ্জের একটি টুপি ও মাস্ক তৈরীর কারখানা থেকে ১৫০ মণ পেঁয়াজ উদ্ধার করা হয়েছে। সিরাজদিখান উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের ওই কারখানা থেকে মজুদ করা এসব পেঁয়াজ উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।এ সময় কারখানা মালিক রুহুল আমিন বেপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশফিকুন নাহার ওই টুপি কারখানায় অভিযান চালান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশফিকুন নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজদিয়া গ্রামের টুপি ও মাস্ক তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে মজুদ করা ১৫০ মণ পেঁয়াজ জব্দ করেন। পেঁয়াজ মজুদ করার দায়ে কারখানা মালিক রুহুল আমিন বেপারীকে ৫০ হাজার জরিমানা করা হয়। কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। জব্দ করা পেঁয়াজ পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর