পাবনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ জন

পাবনার বেড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জনসহ ৬জন দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দূর্ঘটনাটি ঘটে। পাবনা বেড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়ার কনসালটেন্ড ডা. সরদার মোহাম্মদ মিলন জানান, বেড়া পৌর এলাকার শেখ পাড়ায় একটি বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডারের এই বিস্ফোরণ ঘটে।

এসময় ওই বাড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৩জনসহ মোট ৬ জন দগ্ধ হয়। আহতদের প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ৫ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার বিষয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদ মোহম্মদ খান বলেন, ঘটনাটি আসলে বিস্ফোরণের নয়। বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে গ্যাসের চুলাতে রান্নার কাজ করতো। ওই গ্যাসের চুলা বা সিলিন্ডারের ত্রুটির কারণে রান্না করার সময় আগুন লেগে যায়।

আাগুন দ্রুত ছড়িয়ে পরলে একই পরিবারের তিনজনসহ মোট ছয়জন দগ্ধ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুত্বর ভাবে আহত হয়েছে। আহতরা হলেন, জাহাঙ্গীর হোসেন, আবু শেখ, কালু শেখ, কালাম ও আলহাজ শেখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর