জেলা পরিষদের উদ্যেগে কলাপাড়ায় শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে নভেল করোনা ভাইরাসের কারনে কর্মহীন শতাধিক মানুষের মাঝে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জেলা পরিষদ সদস্য ও কলাপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.ফিরোজ শিকদার কর্মহীন মানুষের হাতে এ সহয়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পৌর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাম বিশ্বাস ও এলাকার গণ্যমান্যবাক্তিবর্গ।

জেলা পরিষদ’র সদস্য মো.ফিরোজ শিকদার বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনায় পর্যাক্রমে কর্মহীন ও দুস্থ্যদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সহয়তা বিতরণ অব্যাহত থাকবে। করোনা ভাইরাস মোকাবেলায় তিনি সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখেতে ও ঘরে থাকার আনুরোধ জানান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর