পটুয়াখালীর কলাপাড়ায় নভেল করোনা ভাইরাসের পরিস্থিতিতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত সকল কর্মকর্তা কর্মচারিদের মাঝে বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পিপিই, হ্যান্ডগ্লোব, মাষ্ক, সানগ্লাস সেনিটাইজারসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়। নিরাপত্তার নিশ্চিতের জন্য উপকরণ বিতরন করেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব।এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলাপাড়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস খান রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, সিপিপি সহকারী পরিচালক মো.আছাদ উজ্জামান খান উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি