মাহামারি করোনা পরিস্থিতিতে সেবা দিয়ে যাওয়া চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তা সরকার নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বনানী থানা ছাত্রদলের উদ্যোগে রাজধানীর মহাখালীতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মহাখালী এলাকায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, “আজকে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসা করার জন্য ডাক্তারদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার। ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই দিতে পারছে না। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ডাক্তার ও নার্সদের খাবার দেওয়া হচ্ছে না। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে না।সেবা করতে গিয়ে গতকাল ডা. মঈন উদ্দিন তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন।”
রিজভী বলেন, “রাজশাহীতে ছাত্রদলের নেতা মালেককে গ্রেফতার করেছে ত্রাণ বিতরণের জন্য। এটাই কি জনগণের পাশে দাঁড়ানো?” তবে বিএনপি শত জুলুম নির্যাতনের মাঝেও সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে মন্তব্য করেন রিজভী।
রিজভী বলেন, “অথচ মেলান্দহ উপজেলার এক আওয়ামী লীগের নেতার বাড়িতে ৫০০ বস্তা চাল পাওয়া গেছে। আর অনেক নেতার বাড়িতে ত্রাণের আত্মসাতের চাল ধরা পড়ছে প্রতিনিয়ত।
ওই সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ বনানী থানা ও তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে