পাবনায় ইউপি চেয়ারম্যানদের দুর্নীতি না করার অঙ্গীকার করালেন এমপি প্রিন্স

করোনা দূর্যোগে ত্রাণ কার্যক্রমে দুর্নীতি না করতে পাবনা সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যানকে শপথ করিয়েছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

আজ (বৃহস্পতিবার) বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে করোনা পরিস্থিতি মোকাবিলায় করনীয় নির্ধারনে এক জরুরী মতবিনিময় সভায় তিনি এ শপথ করান তিনি। সদর উপজেলাধীন সকল ইউপি চেয়ারম্যান এ সময় ত্রাণ কার্যক্রম সততার সাথে পরিচালনার অঙ্গীকার করেন বলে শপথবাক্য পাঠ করেন।

এসময় এমপি গোলাম ফারুক প্রিন্স বলেন, করোনার এই দুঃসময়ে সরকারি ত্রাণ যারা আত্মসাৎ করবেন তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। কোন জনপ্রতিনিধির বিরুদ্ধে সামান্য দূর্ণীতি কিংবা স্বজনপ্রীতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনসহ বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান বক্তব্য দেন।

ছবি: বার্তা বাজার
বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর