পাবনায় করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে গণপরিবহন চলাচল ও দোকানপাট বন্ধে বেশীর ভাগ দুর্ভোগে পড়েছেন স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত নিম্ন আয়ের মানুষ ও হকাররা। আর এসব শ্রেণীর মানুষের দুর্ভোগ কাটিয়ে তুলতে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ও সি-লাইন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সেলিম হোসেন’র সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে চাল,ডাল,তেল,আলু, ও সাবান রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান,পাবনা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান,সি-লাইন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সেলিম হোসেন,প্রেসক্লাব সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সিনিয়র সহ সভাপতি মীর্জা আজাদ,সহ সভাপতি শহিদুর রহমান শহিদ পাবনার কর্মরত সাংবাদিকবৃন্দ।
খাদ্যসামগ্রী বিতরণ কালে পাবনায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের অনুরোধ করা হয়।
বার্তা বাজার/এম.সি