ফরিদপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক

ফরিদপুরে ডাকাতির প্রস্তুুতি নেওয়ার সময় ডিবি পুলিশের হাতে আটক হয়েছে তিন ডাকাত।

বৃহস্পতিবার ভোরে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিক্তিতে শহরের আলীপুর খাঁ পাড়া এলাকায় অভিযান চালায়।

এসময় সেখান থেকে পশ্চিম আলীপুর এলাকার কুদ্দুস সিকদারের ছেলে রিপন সিকদার (২৮), উত্তর আলীপুর (বিল্লালের মোড়) এলাকার বাবুল শেখের ছেলে বাদল শেখ (২৬) ও পশ্চিম আলীপুর (অম্বিকাপুর কুমার নদীর পাড়) এলাকার কাবুল মীরের ছেলে তুহিন মীরকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুনিল কুমার জানান, তিন যুবক ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে তাদের দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর