গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে পাবনার বেড়ায় একই পরিবারের ৩ জনসহ মোট ৬ জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বেড়া পৌরসভার শেখপাড়া মহল্লার আবু শেখের বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।
ওই বাড়ির লোকদের সূত্রে জানা যায়, গ্যাস শেষ হয়ে যাওয়ায় দুপুরে গ্যাস বিক্রেতা জাহাঙ্গীর আলম গ্যাসভর্তি একটি সিলিন্ডার নিয়ে ওই বাড়িতে যায়। খালি সিলিন্ডার বদলিয়ে নতুনটায় লাগাতে গেলে আগুন ধরে যায়। এসময় আগুন নেভাতে গেলে সিলিন্ডারটি বিষ্ফোরিত হয়ে যায়। এত দগ্ধ হয় ৫ জন। আগুন লাগার খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তারা হলেন-বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার আবু শেখ (৭০) তাঁর দুই ছেলে যথাক্রমে কালাম শেখ (৪৫) ও কালু শেখ (৪০) প্রতিবেশী আলহাজ শেখ (৩০) এবং গ্যাস বিক্রেতা জাহাঙ্গীর আলম (৩৫)।
তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নেয়া হয়।
বার্তাবাজার/এসজে