পাকুন্দিয়ায় এবার শশুরের সংস্পর্শে পুত্রবধু করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া নতুন করে এক ব্যক্তি আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তিনি উপজেলার ২য় আক্রান্ত ব্যক্তির পুত্রবধু।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : হাসিবুর সাত্তার বার্তা বাজারকে জানান, উপজেলার ২য় করোনায় আক্রান্ত চরতেরটেকিয়া গ্রামে (৬৫) ওই ব্যক্তিরি সংস্পর্শে এসেছিলেন পুত্রবধু। তারপর নমুনা সংগ্রহের পর পরীক্ষায় ওই পুত্রবধুর করোনা পজেটিভ আসে।

জানা যায়, উপজেলার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হোসেন্দী চরপাড়া গ্রামের ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন চরতেরটেকিয়া গ্রামে তার শ্বশুড় (৬৫)। তার শশুর থেকে এখন তার পুত্রবধুর দেহে সংক্রমন ঘটলো।

এ দিকে আজ এ জেলায় নতুন করে সনাক্ত হয়েছে ১১ জন। এদের মধ্যে ইটনা ৪, তাড়াইল ১, কুলিয়ারচর ২, ভৈরব ২, কটিয়াদী ১ ও পাকুন্দিয়া ১ জন। এ জেলায় মোট সনাক্ত ৩৪ জন এবং ১ জন মারা গেছে।

বার্তা বাাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর