সিরাজদিখানে আওয়ামীলীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

বিশ্বব্যাপি করোনা ভাইরাস পরিস্থিতিতে সিরাজদিখানে মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে খেটে খাওয়া, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, পথ শিশু, বিধবা নারী ও ইত্যাদি শ্রমজীবি মানুষের মাঝে চাল, ডাল, আলু, লবন, তেল, সাবন বিতরণ করা হয়। ইউনিয়নের ৩শতাধিক হত দরিদ্রদের মাঝে এ ত্রান বিতরণ করেন ।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সামছুল হক, মালখানগর ইউনিয়নের আওয়ামলীগের সভাপতি আনিছুর রহমান মৃধা,সাধারন সম্পাদক মাসুদ খান প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর