সিরিয়ায় ৩০ লাখ মানুষের জন্য করোনা সনাক্তের মেশিন মাত্র একটি!

সিরিয়ার ইদলিবের প্রায় ৩০ লাখ মানুষের জন্য মাত্র একটি করোনা টেস্ট মেশিন। এ পর্যন্ত করোনাভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছে ৩৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ জন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জেরুজালেম পোস্ট ও ডেইলি পাকিস্তান।

সিরিয়ার ইদলিব প্রদেশের একটি হাসপাতালে কর্মরত ডাক্তার মোহাম্মাদ শাহিম মাক্কি বলেন, ইদলিবের প্রায় ৩০ লাখ মানুষ বসবাস করেন। বিশাল এই জনগোষ্ঠীর জন্য মাত্র একটি করোনা টেস্ট মেশিন। যে কারণে খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জেরুজালেম পোস্ট ও ডেইলি পাকিস্তান।

ইদলিবের ‘মারাত মাসরিন’ নামক এলাকার একটি শিবিরে বাস্তুচ্যুত শিশুদের মধ্যে করোনা ভাইরাস সচেতনতা সৃষ্টিতে পুতুল শোর আয়োজন করা হয়। এই শোতে অংশ নেয় অনেক শিশু।

তাদের করোনা ভাইরাস সম্পর্কে ধারণা দেয়া হয় এবং কীভাবে চললে ভাইরাসটি কোনও ক্ষতি করতে পারবে না সে ব্যাপারে শিক্ষা দেয়া হয়। তাদের উদ্বুদ্ধ করা হয় সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও স্যোশাল ডিস্টেন্স রক্ষা করার প্রতি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর