আজও বিকল্পধারার মুখপাত্র মাহী বি চৌধুরী এমপি’র পক্ষ থেকে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা হতে উপজেলার শেখরনগর ও চিত্রকোট ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিকল্প যুবধারা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও এমপি মহোদয়ের এপিএস উপাধ্যক্ষ মো: আসাদুজ্জামান বাচ্চু ও উপজেলা বিকল্প ধারার সাধারণ সম্পাদক বজলুর রহমান বেপারী এসব প্যাকেটজাত খাদ্য সামগ্রী উপজেলা বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চন্দনের কাছে বুঝিয়ে দেন। পরিবার প্রতি দশ কেজি করে বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে প্রতি প্যাকেটে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা যুবধারার সভাপতি সাইফুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন শাওন, যুবধারার নেতা আরিফ হোসেন, শেখ মহিউদ্দিন সায়েম, মামুন মোল্লা প্রমুখ।
বার্তা বাজার/এম.সি