মহামারি করোনাভাইরাস পানি দিয়েও ছড়াতে পারে বলে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম ‘নেচার’র প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ময়লা বা অন্য কারো ব্যবহৃত পানিতেও ভাইরাসটি বেঁচে থাকতে পারে।
আমেরিকা, সুইডেন ও নেদারল্যান্ডসের কিছু অঞ্চলের পানির নমুনা সংগ্রহ করে এই গবেষণাটি করা হয়। গবেষণার পর বলা হয়, দৈনন্দিন হাতমুখ ধোয়ার পর ও শৌচকাজের পর যে পানি থাকে সেটাতে করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কা আছে। নেদারল্যান্ডসের কেডব্লুআর ওয়াটার রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে এক গবেষক এসব বিষয়ে ব্যাখ্যা দেন।
এর আগে, বিশ্বের স্বাস্থ্য বিষয়ক সংস্থাগুলো জানায়, করোনাভাইরাস মূলত বাতাসবাহিত। হাঁচির সঙ্গে বের হওয়া ড্রপলেটসের মাধ্যমে তা খুব দ্রুত ছড়াতে পারে। এছাড়া এই জীবানূ মাটিতে পড়ে থাকে ও জুতার সাথে মানুষের ঘরে গিয়ে পৌছায়। করোনা ভাইরাস যদি সত্যিই পানিবাহিত হয় তাহলে মানব জীবনের জন্য ভাইরাসটি আরও বড় ধরণের ঝুঁকি নিয়ে সছে বলে অনেকেই ধারণা করছেন।
বার্তাবাজার/এসজে