পটুয়াখালীতে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে এসপি মইনুল হাসান

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্ব আজ টালমাটাল। ঠিক এই মুহূর্তে পটুয়াখালীতে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন জেলা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় পৌর শহরের পুরাতন আদালত মাঠে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। যার মধ্যে ছিল চাল, আলু, ডাল, লবণ, পেঁয়াজ ও সয়াবিন তেল।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বলেন, সকল কাজের পাশাপাশি পটুয়াখালী জেলা পুলিশ উদাত্তভাবে নিজেদের বেতনের অর্থ দিয়ে আর্ত মানবতার সেবায় তথা এই ভাইরাসের প্রভাবে অসহায় /পিছিয়ে পড়া/বেকার হয়ে পড়া জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে দারাবো। এই অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদের দারোনোর আহবান জানান এই কর্মকর্তা।

উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন প্রমূখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর