চাঁদপুরে একই পরিবারের ৩ জন করোনা রোগী সনাক্ত

চাঁদপুরে একই পরিবারের ৩ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তরা হলেন ওই পরিবারের স্বামী-স্ত্রী-কন্যা।

চাঁদপুরের সিভিল সার্জন মোঃ শাখাওয়াত উল্যাহ বলেন, একই পরিবারের ৩ জনের শরীরে করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত। তাদের বাসা চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড সংলগ্ন আউটার স্টেডিয়াম এলাকায়। তাদের বাড়িটি স্থানীয় প্রশাসন লকডাউন করে গেইটে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, চাঁদপুরে করোনার সংক্রমণের পর একই পরিবারের একাধিক সদস্যের এটাই প্রথম করোনা সনাক্ত হওয়ার ঘটনা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর