তালায় ফেন্সিডিলসহ এক যুবক আটক

সাতক্ষীরার তালায় ৩০ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ শেখ নাহিদ হাসন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার শুভাষিণী এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার দোহখোলা গ্রামের দুলাল হোসেনের ছেলে।

থানা সূত্র জানা যায়, তালা উপজেলার সীমান্তবর্তী শুভাষিনী এলাকায় পাটকেলঘাটা থানার এসআই মোঃ ওহিদুর রহমান ও এসআই আবু তালেবের নেতূত্ব একদল পুলিশ চেক করার সময় নাহিদকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত নাহিদ ফেন্সিডিল নিয়ে মোটর সাইকেলযোগে সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশ্য যাচ্ছিল।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্রণ আইনে একটি মামলা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর